ঝিনাইদহ সদর উপজেলার ১নং সাধুহাটী ইউনিয়নের মাটিকুমরাতে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ লাঠি খেলা।
সোমবার সকাল ১০:০০টায় মাটিকুমরার জহির মিয়ার বাড়ির পাশে এ খেলা অনুষ্ঠিত হয়।
মাটিকুমরা গ্রামসহ দূরদূরান্তের বিভিন্ন স্থানের নারী-পুরষ ও শিশুসহ বিভিন্ন বয়সী কয়েক হাজার মানুষ খেলাটি উপভোগ করতে জহির মিয়ার বাড়ির পাশে ভীড় জমান।
খেলাটি বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ১৫টি দল অংশগ্রহণ করেন।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং সাধুহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধুহাটী ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক কাজী মোঃ নাজির উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ ইদ্রীস আলী, মোঃ রুহুল আমীন ও মোঃ বাবু।
এছাড়াও উপস্থিত ছিলেন রাঙ্গিয়ারপোতা ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ মাহাবুব হাসান, আতিকুর রহমান ও আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
You must be logged in to post a comment.