ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী নিহত

এম এ কবীর, ঝিনাইদহ
বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১, ১১:০৩ পূর্বাহ্ন

ঝিনাইদহের মহেশপুর উপজেলা বাগাডাঙ্গা সীমান্তের বিপরীতে ভারতীয় এলাকায় বিএসএফ’র গুলিতে মিকাইল হোসেন (৩০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

তিনি বাঘা ডাঙ্গার জিনজিরা পাড়ার রুহুল আমিনের ছেলে। নিহত’র মামাতো ভাই মুছা নুর মল্লিক জানান, কয়েকদিন আগে মিকাইলসহ আরও কয়েকজন সীমান্ত পার হয়ে ভারতে যান।

বৃহস্পতিবার রাতে গরু নিয়ে ফেরার পথে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার টেংরাখাল ব্রীজ এলাকা দিয়ে তারা দেশে ফেরার চেষ্টা করেন। এ সময় নদীয়ার শিলবাড়ি বিএসএফ’র টহলদলের সামনে পড়লে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

সেসময় অন্যরা পালিয়ে আসলেও মিকাইল নিখোঁজ ছিল। ঘটনার ৪ দিন পর রোববার বিকেলে সীমান্তবর্তী টেংরা খালে তার লাশ ভেসে ওঠে। খবর পেয়ে নদীয়া জেলার হাঁসখালী থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। নেপা ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম জানান, ১০/১২ জন গরু আনতে ভারতে যায়। গরু নিয়ে ফেরার পথে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে।

অন্যরা ফিরে এলেও মিকাইল ফিরে আসেনি। নিহতের পরিবার ওপারের স্বজনদের কাছ থেকে এ তথ্য জেনেছেন। এ ব্যাপারে বিজিবি’র ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহিন আজাদ জানান, এ ব্যাপারে তার কাছে কোন তথ্য নেই। খোঁজ খবর নেয়া হচ্ছে, বিস্তারিত পেলে জানানো হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ