শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাকোসপোতা বাজারের মেইন সড়কটি আজ ছোটখাটো নদীতে পরিণত হয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত স্কুল কলেজের হাজারও শিক্ষার্থী চলাচল করে শুধু তাই নয় মহেশপুর ও জিবন নগর যাওয়ার মেইন রাস্তা এটি। তার জন্য প্রতিনিয়ত বহু মানুষ শত কষ্ট হলেও চলাচল করে থাকে। আর এই ধরনের ছোট বড় সব ধরনের দুর্ঘটনা ঘটে যাচ্ছে।
মহেশপুর উপজেলার চলাচলের প্রত্যেকটি সড়ক একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, বিশেষ করে জিন্নানগর থেকে দত্তনগর পর্যন্ত চলাচলের একেবারেই অযোগ্য হয়ে গেছে। তার জন্য জিন্নানগর হতে জীবননগর যাওয়ার জন্য প্রতিটি যানবাহন এখন মেইন সড়ক রেখে মাইলবাড়িয়া গ্রামের ভেতর দিয়ে শ্যামকুড় হয়ে গুড়দা বাজার দিয়ে জীবননগর যেতে হচ্ছে। এর জন্য ১ ঘন্টার সময়ের পরিবর্তে ২থেকে ৩ঘন্টা সময় লেগে যাচ্ছে। এই বিষয়ে নাম প্রকাশে অনইচ্ছুক বাকোশপোতা বাজারের এক ব্যবসায়ী তিনি বলেন, বাজারের গর্ত হবার পিছনে কিছু ব্যবসায়ী বেশি দায়ী কারণ বৃষ্টি হবার পরে পানি বের হবার কোন জায়গা না রাখার কারণে এই গর্তের সৃষ্টি হয়েছে। তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।