ঝিনাইদহের মহেশপুর দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮, ৯:০১ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ ।।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামান্থা বাজারে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৩ অক্টোবর) এ অভিযান পরিচালনা করেন কৃষি বিভাগের প্রতিনিধি মোঃ আব্দুল আজিজ (এসএপিপিও)। তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এসময় নিষিদ্ধ লিকুইড সার ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয়ের অপরাধে রাসেল এন্ড মুক্তা এন্টারপ্রাইজকে ৫০০০০/- হাজার টাকা ও লাইসেন্সবিহীন ভাবে সার ও কীটনাশক বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে সিজান ট্রেডার্সকে ২৫০০০/-হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অভিযানে আরো উপস্থিত ছিলেন  ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক,  সুচন্দন মন্ডল। সার্বিক সহযোগিতায় ছিলেন মহেশপুর থানা পুলিশের একটি টিম।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ