ঝিনাইদহের মহেশপুর থেকে এক জেএমবি সদস্যকে আটক করেছে র‌্যাব

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১২ আগস্ট, ২০১৮, ১:৫৬ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।

ঝিনাইদহের মহেশপুর থেকে জসিম উদ্দিন (৩৪) নামের জেএমবির এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব। গতরাতে মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।

র‌্যাব-৬ ঝিনাইদহের কোম্পানী কমান্ডার এএসপি সোহেল পারভেজ জানান, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামে অভিযান চালায় র‌্যাব। এসময় ওই গ্রামে নিজ বাড়ি থেকে জসিম উদ্দিনকে আটক করা হয়। আটক জসিম উদ্দিন জেএমবির একজন সক্রিয় সদস্য বলেও জানায় র‌্যাব।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ