শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।
আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য ঝিনাইদহের মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) লস্কর জায়াদুল হককে মহেশপুর উপজেলার আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে মানবাধিকার সোসায়টি মাদার তেরেসা সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় লস্কর জায়াদুল হককে।
মহেশপুর উপজেলার আইন শৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং বন্ধ ও অসহায়, দরিদ্র মানুষকে সহযোগীতা করা ও মহেশপুর থানা থেকে দালাল মুক্ত সহ বিভিন্ন বিষয়ের উপর মহেশপুর থানার অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হককে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
লস্কর জায়াদুল হক বিশেষ সম্মাননা ক্রেস্ট পাওয়ায় বিভিন্ন রাজনৈতিক মহল, সামাজিক নেতৃবৃন্দ ও উপজেলার সকল সাংবাদিকবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।