নজরুল ইসলাম, কোটচাঁদপুর, ঝিনাইদহ।।
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নে গত ২৬ শে জুলাই বিকালে কুসুমপুর গ্রামে রেহেনা খাতুন (২৬) নামে এক গৃহবধূকে ফুটন্ত পানি গায়ে ঢেলে মাথাসহ সারা শরীর ঝলসে দিয়েছে তার পাষন্ড স্বামী।
এঘটনায় প্রতিবেশীরা ঐ গৃহবধুকে দ্রুত উদ্ধার করে প্রথমে জীবনগর হাসপাতালে ভর্তি করলে তার শারীরিক অবস্থার অবনতি হলে গৃহবধুর ভাইয়েরা তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক এবং একটি চোখ নষ্ট হয়ে যেতে পারে বলে ডাক্তার জানিয়েছেন।
জানাগেছে, মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউপির কুসুমপুর গ্রামে গ্রামের মাঠ পাড়ার ভাজা ব্যবসায়ী মো: সোনা মিযার এক মাত্র পুত্র বহু বিবাহের হোতা আলম (৩০) গত ২৬ জুলাই বিকালে নিজ স্ত্রী রেহেনাকে ফুটন্ত গরম পানি গায়ে ঢেলে মাথাসহ সারা শরীর ঝলসিয়ে দিয়ে আত্মগোপন করে। এব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আহতের পরিবার একটি মামলা দায়ের করে যার নং ০৯, তাং ০২.০৮.২০১৮ ইং। সোস্যাল মিডিয়ায় এ ঘটনা নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
তারই প্রেক্ষিতে অবশেষে দত্তরনগর পুলিশ ফাড়ীর আইসি ও এ এস আই সাইফুল সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় এজাহারকৃত আসামী কালু (২৮) কে গ্রেফতার করেন।
এবিষয়ে দত্তনগর পুলিশ ফাড়ীর আইসি গাজী রবিউল ইসলাম ঘটনাটির সত্যতা স্বীকার করে বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনাকে প্রতিরোধ করতে চাই যাতে করে আর কোন নারী এমন অমানবিক নির্যাতনের শিকার না হয়।