ঝিনাইদহের মহেশপুরে সাংবাদিক রবিউলের মায়ের ইন্তেকাল

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১৮, ১:২৮ অপরাহ্ন

শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।
ঝিনাইদহের মহেশপুর রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য দৈনিক কল্যান পত্রিকার মহেশপুর প্রতিনিধি রবিউল ইসলামের মা আসমা খাতুন (৬৫) স্টোক রোগে আক্রান্ত হয়ে খুলনা আবু নাসের হাসপাতালে মারা গেছে। ইন্না লিল্লাহি – – – – – – রাজিউন। তিনি মহেশপুর উপজেলার মান্দার বাড়ীয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের আজাদুর রহমানের স্ত্রী। মৃত্যুকালে তিনি স্বামী ৩ পুত্র ১ কন্যা নাতি পুতি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সকাল ১১ টায় নিজ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
সাংবাদিক রবিউল ইসলামের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন মহেশপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া, উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা মোঃ ওবাইদুল হক, সিনিয়র সহ সভাপতি মোঃ খাইরুজ্জামান চপল, সহ সভাপতি ইয়াকুব আলী মাষ্টার, জাকির হোসেন, রায়হান কবীর, সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, যুগ্ন সম্পাদক বি এম আক্তারুজ্জামান রিপন, সাব্বির হোসেন,সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, কোষাধাক্ষ্য জামশেদ আলম বকুল, প্রচার সম্পাদক মশিয়ার রহমান টিংকু, দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ,নির্বাহী সদস্য রায়হান উদ্দীন, শামিম খান জনি, অমিত সরকার, আব্দুর রহিম, আশিকুর রহমান, মহাসিন আলী খোকন, আবু সাইদ, খলিলুর রহমান, শামীম খাঁন প্রমুখ।
উল্লেখ্য গত বুধবার নিজ বাড়িতে ব্রেইন স্টোক করলে প্রথমে যশোর ২৫০ বেড ও পরে খুলনা আবু নাসের হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২২ জুলাই সন্ধায় মারা যায়।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ