ঝিনাইদহের মহেশপুরে মহা-সড়কে ডাকাতি পুলিশের ফাঁকা গুলি

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১১ জুলাই, ২০১৮, ১০:২০ অপরাহ্ন

এন আই শান্ত, কোটচাঁদপুর, ঝিনাইদহ।।
১০ জুলাই ২০১৮ দিবাগত ভোর রাত্রে কালিগঞ্জ-জীবননগর মহা-সড়কের হাসাদাহের বকুন্ড নামক স্থানে রাত ৩ টার সময় রোডের পাশের বড় একটি গাছ কেটে রোড বন্ধ করে প্রথমে একটি ট্রাক আটক করে ডাকাতরা।
এসময় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে। এসময় মাইক্রোযোগে একদল ডিবি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান এবং গাড়ি থেকে ফাঁকা গুলি ছুড়লে ডাকাতরা পালিয়ে যেতে বাধ্য হয়। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে পূর্বাশা পরিবহন এসে উপস্থিত হয়।
পরবর্তী সময়ে মহেশপুর থানা পুলিশ এবং জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। উল্লেখ গত ৯ জুলাই মহা সড়কের সাড়াতলা নামক স্থান থেকে রোডের পাশের একটি বড় গাছ কেটে রাস্তা বন্ধ করে ডাকাতি করার চেষ্টা করে।
 পুলিশ জানায় আবারও চোর সিন্ডিকেট তৈরী হয়েছে তবে তাদের প্রতিরোধের চেষ্টা চলছে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ