ঝিনাইদহের মহেশপুরে বন্দুক যুদ্ধে ডাকাত নিহত

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮, ১২:১৪ অপরাহ্ন

এন আই শান্ত, কোটচাঁদপুর, ঝিনাইদহ।।
১১ই জুলাই ২০১৮ দিবাগত গভীর রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর-জীবননগর মহা সড়কে পুরন্দরপুর পাকড়াতলা নামক স্থানে পুলিশের সাথে বন্ধুক যুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। নিহতের লাশ ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে ।
এরিপোর্ট লেখা পর্যন্ত নাম ঠিকানা সঠিক ভাবে পাওয়া যায়নি। তবে শোনা যাচ্ছে বন্ধুক যুদ্ধে নিহত ডাকাতের নাম নুরুল।
জানা গেছে রাস্তার গাছ কেটে ডাকাতি করার প্রস্তুতি কালিন সময়ে পুলিশের গুলিতে ঘটনাস্থলে ডাকাত নুরু নিহত হয়। উল্লেখ গত ৯ জুলাই গভীর রাত্রে একই স্থানে গাছ কেটে ডাকাতি করার সময় পুলিশ এক ডাকাত আটক করে তার বাড়ি ঝিনাইদহের কুলবাড়ীয়া গ্রামে।
এছাড়া গত ১০ জুলাই গভীর রাত্রে কালিগঞ্জ-জীবননগর মহা সড়কের হাসাদাহের বকুন্ডিয়া নামকস্থানে ট্রাক আটকিয়ে ডাকাতি করা কালিন সময় ডিবি পুলিশ উপস্থিতি টের পেয়ে দ্রত ঘটনাস্থলে পৌছে ফাকা গুলি করলে ডাকাত দল পালিয়ে যায়। পরে মহেশপুর-জীবননগর থানার পুলিশ ঘটনাস্থল এসে রাস্তায় পড়ে থাকা গাছ পরিস্কার করে যান চলা চলের ব্যবস্থা করে দেন।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ