শামীম খাঁন,মহেশপুর,ঝিনাইদহ।।
আজ ঝিনাইদহের মহেশপুর উপজেলা বীর মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মহেশপুরে অবস্থিত জেলা পরিষদ অডিটোরিয়ামে মহেশপুর উপজেলা মুক্তিযোদ্ধাদের ঈদ পূণর্মিলন ২০১৮ এবং বঙ্গবন্ধু,শহীদ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের স্বরণে এক স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মহেশপুর উপজেলা বীর মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মহেশপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডক্টর আব্দুল মালেক গাজী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ ৩ আসনের মাননীন জাতীয় সংসদ সদস্য মোঃ নবী নেওয়াজ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট এর সাবেক কমান্ডার জনাব,মকবুল হোসেন, মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব,শাশতী শীল, মহেশপুর পৌর মেয়র আব্দুর রশীদ খাঁন,মহেশপুর থানা অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক, মহেশপুর উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক জনাব,ময়জদ্দীন হামীদ, মুক্তিযোদ্ধা সংসদের জমি দাতা ফেদ্দোস মুন্সি প্রমুখ।
আরো বক্তব্য রাখেন ঝিনাইদহের সাবেক ডেপুটি কমান্ডার মনোরুদ্দীন মালিথা, মহেশপুর মান্দার বাড়ীয়া ইউনিয়ন কমান্ডার আলতাফ হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও জেলা পরিষদের সদস্য শেখ হাশেম আলী,সন্তান কমান্ড ওয়াশিম আকরাম । এসময় মহেশপুর উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ছাড়াও বিভিন্ন ইউনিয়নের রাজনৈতিক ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। ঈদ পূণর্মিলন ও বঙ্গবন্ধু,প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের স্বরণে স্বরণ সভা সঞ্চলোনা করেন মহেশপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ রবিউল আওয়াল, এবং সন্তান কমান্ড শাহিনুর আলম শাহিন।