ঝিনাইদহের মহেশপুরে পুত্রের লাঠির  আঘাতে পিতা খুন

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২১ জুলাই, ২০১৮, ৯:৫৯ অপরাহ্ন

শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বেদবাড়িয়া গ্রামে শনিবার মানসিক প্রতিবন্ধী পুত্রের বাঁশের লাঠির আঘাতে  পিতার মৃত্যু হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে,  উপজেলার যাদবপুর ইউনিয়নের বেদবাড়ীয়া গ্রামের মাহাতাব  উদ্দীনের পুত্র ইউসুপ আলী (২১) মানসিক প্রতিবন্ধী (২১.০৭.২০১৮) শনিবার বিকালে পিতার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তার হাতে থাকা বাঁশের লাঠি দ্বারা স্বজোরে মাথায় আঘাত করে। স্বজনরা মাহাতাবকে  উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মধ্যে যাদবপুর বাজার নামক স্থানে তার মৃত্যু হয়।
এব্যাপারে স্থানীয় ইউপি মেম্বর জানান, ইউসুফ মানিসিক প্রতিবন্ধী। তার পিতার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ইউসুফ এর হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে  পিতার মাথায় আঘাত করে। তার পিতাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথি মধ্যে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান  ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ছেলেটি মানসিক প্রতিবন্ধী। সে কারণে পিতার মাথায় লাঠি দিয়ে আঘাত করেছে।
মহেশপুর থানার ওসি লস্কর জায়াদুল হক জানান, ছেলের হাতে পিতার খুনের ঘটনা তারা জানতে পেরেছেন। লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনা স্থলে পাঠানো হয়েছে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ