স্টাফ রিপোর্টার ।।
ঝিনাইদহ জেলার মহেশপুরে ২২ হাজার ইউএস ডলারসহ পাচারকারী এক যুবককে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
মহেশপুর থানার অফিসার ইনচার্য (ওসি) রাশেদুল আলম জানান, রবিবার (২১ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সেজিয়া বাজার থেকে এক যুবক ইউএস ডলার নিয়ে যাচ্ছে, এমন সংবাদে উপজেলার ভৈরবা পুলিশ ক্যাম্পের আইসি আকবার আলীকে অভিযানের নির্দেশ দেন। তখন ক্যাম্পের আইসি সঙ্গীয় ফোর্স নিয়ে ভৈরবা বাজার এলাকা থেকে তরিকুল ইসলাম (৩০) নামে এক পাচারকারীকে আটক করে।
এসময় তার দেহ তল্লাশি করে পায়ের জুতার ভিতরে সাজিয়ে রাখা ২২ হাজার ইউএস ডলার উদ্ধার করে। আটক তরিকুল উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ভৈরবা গ্রামের মৃত মশিয়ার রহমাের ছেলে। এ ঘটনায় থানায় বৈদেশিক মূদ্রা আইনে একটি মামলা হবে বলে জানান মহেশপুর থানার অফিসার ইনচার্য (ওসি) রাশেদুল আলম ।