ঝিনাইদহের মহেশপুরে গৃহহীনের জন্য বরাদ্দকৃত টাকা আদায়ের সময় টাকাসহ দু’জন আটক

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮, ৮:১৯ অপরাহ্ন
ঘুষের টাকাসহ আটককৃত ইমান আলী

মামুনার রশীদ, ভ্রাম্যমান প্রতিনিধি।।

ঝিনাইদহের মহেশপুরে সরকারের দেওয়া গৃহহীন মানুষের ঘর নির্মাণের অজুহাতে ঘুষের টাকা সহ ঈমান আলী (৫০) ও গৌরচন্দ্র দাস (৪৫) নামের দু’জনকে ৩৮ হাজার টাকাসহ আটক করা হয়েছে।

৪ জুলাই ২০১৮ বুধবার রাত ১০টার দিকে পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন তাদেরকে টাকা সহ ধরে পুলিশে সোপর্দ করেছে। এঘটনায় সরকারের পক্ষে পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন বাদী হয়ে ৩ জনকে আসামী করে ৫ জুলাই বৃহস্পতিবার সকালে মহেশপুর থানায় একটি মামলা দায়ের করেন । মামলার এজাহারে উল্লেখ করা হয় মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী নিজস্ব তহবিল থেকে গৃহহীন দুস্থ মানুষের জন্য ঘর নির্মাণ করে দেওয়া হবে।

সরকারের সেই প্রতিস্রতি অনুযায়ী ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌর এলাকায় ঘর নির্মাণ শুরু হয়। মহেশপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মচারী মনিরুল ইসলাম মনির ঘর নির্মাণ কাজ দেখা শুনা করে আসছে। পৌর এলাকার ১১টি পরিবারের কাছ থেকে প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মচারী মনিরের কথা অনুযায়ী অফিসের মালামাল বহনকারী আলম সাধু চালক ঈমান আলী ১১টি পরিবারের কাছ থেকে ঘর নির্মাণের কথা বলে ৩৮ হাজার টাকা আদায় করে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুন্নেছা জানান, সরকারের দেওয়া ফ্রি ঘর নির্মাণ বাবদ কারোর কোন টাকা নেওয়া সুযোগ নোই। যে ব্যক্তি আদায় করতে যেয়ে ধরা পড়েছে সে আমাদের অফিসের কেউ না। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম জানান, সরকার সেখানে অসহায় গরীবের গৃহহীন মানুষের জন্য ঘর নির্মাণ করে দিচ্ছে যেখানে কিভাবে ঘর নির্মাণের জন্য টাকা নেয় আমার জানা নেই। তবে এর পিছনে কোন ষড়যন্ত্র থাকতে পারে। মামলার বাদী পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন জানান আওয়ামী লীগ সরকার যেখানে অসহায় গৃহহীন মানুষের জন্য ঘর নির্মাণ করে দিচ্ছে কিন্তু সেখানে ঘর নির্মাণের অজুহাতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মচারী মনির হোসেন তাদের পরিবহন চালক ঈমান আলীকে দিয়ে ঘর প্রতি ১০ হাজার টাকা করে আদায় করছে। যা গত বুধবার রাতে ৩৮ হাজার টাকাসহ আলমসাধু চালক ঈমান আলী ও গৌরচন্দ্র দাসকে টাকাসহ ধরে পুলিশে দেওয়া হয়েছে।

মহেশপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) লস্কর জায়াদুল হক জানান, ৩৮ হাজার টাকাসহ দু’জনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন বাদী হয়ে ৩ জনকে আসামী করে একটি মামলাও দায়ের করেছেন। তিনি আরও জানান টাকাসহ আটক দুই আসামীকে বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ কোট আদালতে প্রেরণ করা হয়েছে। এঘটনায় মহেশপুরে আলোড়নের সৃষ্টি হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ