ঝিনাইদহের মহেশপুরে কোদলা নদী থেকে এক গৃহবধুর লাশ উদ্ধার

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১৮, ১:৩১ অপরাহ্ন
প্রতীকী ছবি।

শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের জলুলী জমজম পাড়ার পাশে অবস্থিত কোদলা নদী থেকে রেহেনা (৩০) নামের এক গৃহবধুর ভাসমান লাশ উদ্ধার করেছে গ্রামবাসী।
গৃহবধু রেহেনা ঐ গ্রামের রাশিদুল মন্ডলের স্ত্রী। পরিবার ও ইউপি সদস্য সুত্রে জানা যায় রেহেনা সকালে বাড়ির পাশে কোদলা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। ২৩ জুলাই দুপুরে লাশ ভাসতে দেখে গ্রামবাসী ভাসমান লাশ উদ্ধার করে থানা পুলিশকে খবর দেয়।
এরিপোর্ট লেখা পর্যন্ত লাশ নিয়ে বিভিন্ন ধরনের তাল বাহনা চলছিল।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ