ঝিনাইদহের মহেশপুরে এক মহিলা দুই স্বামীকে নিয়ে সংসার করার অভিযোগ উঠেছে

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮, ৮:১৭ পূর্বাহ্ন

শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউপির ছলেমানপুর গ্রামের দুই কন্যা সন্তানের জননী মোছাঃ নাহার খাতুন একই সাথে দুই স্বামীকে নিয়ে সংসার করছে বলে অভিযোগ উঠায় এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে।
এবিষয়ে ১ম স্বামী রবিউল হোসেন তার স্ত্রী নাহারের বিরুদ্ধে নেপা ইউনিয়ন পরিষদে একটি অভিযোগ দায়ের করেছে । নাহার খাতুনের প্রথম স্বামী রবিউল হোসেন সাংবাদিকদের জানান আমার প্রথম স্ত্রী ২ বছরের একটি পুত্র সন্তান রেখে মারা যাওয়ার পর আমি ইসলামী শরীয়া মোতাবেক নাহার খাতুন কে বিবাহ করি। এবং দীর্ঘ ১৮ বছর ধরে তার সাথে সংসার করছি। সংসার জীবনে আমাদের দুইটি কন্যা সন্তান ও রয়েছে। গত ৩ বছর আগে একই গ্রামের ডাঃ ফকর উদ্দীন (সম্রাট) এর সাথে আমার স্ত্রী নাহারের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। আমি নেপা বাওড়ে নাইট গার্ডের চাকুরী করি। প্রায় সময় কোন কাজে বাড়িতে আসলে দেখতাম ফকর আমার বাড়িতে আমার স্ত্রীর সাথে অবৈধ কাজ করছে। আমি এই নিয়ে আমার স্ত্রীর সাথে ঝগড়াও করেছি অনেকবার। আমি লেখাপড়া নাজানায় আমার স্ত্রী আমার কাছ থেকে আমার সমস্ত জায়গা জমি তার নামে লিখে নিয়েছে। প্রায় সময় আমি ফকরের সাথে আমার স্ত্রীকে অসামাজিক কর্মকান্ডে হাতেনাতে ধরি এবং প্রতিবেশীদের ডাকদিলে তারা আসলে নাহার বলে আমার বাড়িতে যারা আসবে আমি তাদের নামে নারী নির্যাতন মামলা করবো। তার ভয়ে আমার বাড়িতে কেও আসেনা। এভাবেই আমার সরলতার সুযোগে আমাকে দিনের পর দিন নির্যাতন করে আসছিলো আমার স্ত্রী। আমি যখনি ডাঃ ফকরের সাথে আমার স্ত্রীকে ধরি তখনি আমার সাথে আমার স্ত্রীর ঝগড়া হয় তখন আমার গ্রামের মেম্বার শ্রী প্রহল্লাদ হালদারকে জানাই যেহেতু আমি মেম্বারের চাকুরী করি। মেম্বার আমাদের কে বলে যা হবার হয়েছে এখন থেকে মিলেমিশে সংসার করে খাও। এভাবে ঝগড়া কলহের মধ্যদিয়ে চলছিলো আমার জীবন। গত ৩১ আগষ্ট শুক্রবার রাত ১১টার সময় আমি বাওড়ে ডিউটি করছি হঠাৎ ক্ষুধা লাগলে খাবার খেতে বাড়িতে আসি। বাড়িতে এসে দেখি আমার স্ত্রী নাহার কার সাথে যেন ঘরে কথা বলছে। আমি এই ঘটনা দেখে বাড়ির পাশের লোকজনদের ডাক দেই পরে আমি দরজায় ধাক্কাদিলে দরজা খোলে না। তখন দরজায় সজোরে লাথি মেরে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করা মাত্রই দেখি তারা দইজনেই পুরো নগ্ন অবস্থাতে আছে। এসময় ফকরকে আটকাতে চাইলে সে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। বিষয়টি আশে পাশে অনেকেই দেখে। এব্যাপারে এলাকার মানুষ ফকরের সাথে তার কি সম্পর্ক জিজ্ঞাসা করলে নাহার বলে আমরা দুজন স্বামী-স্ত্রী। এমনকি আমি আমার ১ম স্বামী রবিউলকে ডিভোর্স দিয়েছি। এইকথা শুনে হতবাক গ্রামবাসী এবং ডিভোর্সের ঘটনা কিছুই জানেনা স্বামী রবিউল এমনকি তার কাছে কোন ডিভোর্স পেপার ও আসেনি। রবিউল ঘটনাটি মেম্বারকে জানালে তিনি বলেন আমি বিষয়টি দেখছি। গত ৭ সেপ্টেম্বর রাত্রিবেলা বাওড়ে ডিউটি করার সময় মেম্বার আমাকে বলে জামা গায়ে দিয়ে দ্রুত আমার সাথে চল, আমি জিজ্ঞাসা করি কোথায় যাবো পরে তার সাথে আরও ৩/৪ জন ছিলো মোটরসাইকেল নিয়ে। আমাকে গাড়ীতে তুলে সোজা নিয়ে যায় সেজিয়া কাজী অফিসে সেখানে দেখি নাহার ও তার বোন নূরী খাতুন। আমি মেম্বার কে বলি কি বিষয় মেম্বার বলে তোদেরকে আবার বিয়ে দেব আমি বলি আমি আর ওর সাথে সংসার করবো না। এক পর্যায়ে জোর পূর্বক আমাকে বিয়ে করতে বাধ্য করলো সকলে। বিয়ে পড়িয়ে আমাকে বাড়িতে নিয়ে এসে আমার প্রথম ঘরের ছেলের হাতে আমাদেরকে তুলে দেয়। বর্তমানে আমি আমার ভাইয়ের বাড়িতে আছি। আমি আমার জমি জায়গা সহ সমস্ত কিছু ফেরত চাই। ঘটনার সত্যতা স্বীকার করে প্রত্যক্ষদর্শী একই গ্রামের বাবুর আলীর স্ত্রী সাহিদা খাতুন, মতিয়ার রহমানের স্ত্রী কুলছুম খাতুন বলেন গত ৩১ আগষ্টে আমরা রবিউলের চিৎকার শুনে গিয়ে দেখি নাহার ও ফকর উলঙ্গ অবস্থায় বিছানায় আছে। দৌড়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। ওয়ার্ড মেম্বার শ্রী প্রহল্লাদ হালদার বলেন, দীর্ঘদিন ধরে নাহার ও ডাঃ ফকরের অবৈধ মেলামেশা চলে আসছে। এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। এই বিষয়ে ফকরের সাথে কথা বলতে চাইলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এই নেক্কারজনক ঘটনার নিন্দা জানাচ্ছে এলাকাবাসী। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে বিরাট সমালোচনার ঝড় উঠেছে। এই বিষয়ে রবিউল বাদী হয়ে ৯ সেপ্টেম্বর নেপা ইউপি পরিষদে একটি অভিযোগ দায়ের করেছে । তবে এ সব ব্যাপারে নাহার কোন কিছু বলে নি।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ