ঝিনাইদহের মহেশপুরে এক গৃহবধুর রহস্য জনক মৃত্যু

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২২ জুলাই, ২০১৮, ১০:৩২ অপরাহ্ন

শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।
ঝিনাইদহের মহেশপুরে এক গৃহবধুর রহস্যজনক ভাবে তার স্বামীর বাড়িতে মৃত্যু হয়েছে। এঘটনায় গৃহবধুর স্বামী বাড়ি ছেড়ে পালিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঐ গৃহবধুর লাশ উদ্ধার করে মহেশপুর থানায় নিয়ে মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে।
জানা গেছে ২২ জুলাই সকালে উপজেলার কাজীরবেড় ইউনিয়নের নিশ্চিন্দপুর গ্রামে মৃত আব্দুস ছাত্তারের ছেলে সিরাজের ২য় স্ত্রী মিনু (২৪) নামের এক গৃহবধু তার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্যহত্যা করেছে। তবে কি কারনে আত্নহত্যা করেছে এব্যাপারে তেমন কোন তথ্য সু-নিশ্চিত ভাবে কেহ কিছু জানাতে পারেনি। মিনু বেগম একই ইউপির কাজীরবেড় গ্রামের জামির হোসেনের মেয়ে।
গ্রামবাসী জানান সিরাজের প্রথম স্ত্রী প্রবাসে থাকে। ইউনিয়নের কাজীরবেড় গ্রামের জামির হোসেনের স্বামীপরিতাক্তা মেয়ে ২ সন্তানের জননীকে প্রায় ১ বছর বিবাহ করে সংসারে অবনাবনির মধ্য দিয়ে সংসার জীবন যাপন করে আসছিল। মেয়েটির এর আগে আরো দুই স্থানে বিবাহ হয়। সেই পক্ষের দুটি সন্তানও রয়েছে। সিরাজ হচ্ছে তার ৩য় স্বামী।
সকালে তার মৃত্যুর সংবাদ পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধুর লাশ উদ্ধার করে মহেশপুর থানায় নিয়ে গেছে এবং মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। গৃহবধু মিনুর মৃত্যুর সংবাদ জানার পর গৃহবধুর স্বামী সিরাজ বাড়ি ছেড়ে পালিয়েছে।
এবিষয়ে লাশের সুরত হাল রিপোর্ট কারী মহেশপুর থানাধীন ভৈরবা ফাঁড়ি পুলিশের ইনচার্জ এস আই আকবার আলীর নিকট জানতে চাইলে তিনি বলেন খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় রেখেছি। তবে কি কারনে মারা গেছে এ মহুর্তে বলা সম্ভব হচ্ছে না। লাশের পোষ্টমর্টেম  করলে সঠিক তথ্য জানা যাবে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ