নজরুল ইসলাম, কোটচাঁদপুর,ঝিনাইদহ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউপির ফতেপুর গ্রামের মৃত কওছার মন্ডলের ছেলে কালু মন্ডলের দুই বারে প্রাই আড়াই বিঘা জমির ফলন্ত বেগুন গাছে কে বা কাহারা ঘাস মারা ঔষধ স্প্রে করে ঝলসে দিয়েছে। এতে তার প্রাই দুই লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। পর পর দুই বার এধরনে ক্ষতি হওয়ায় ক্ষেত মালিক কালু মন্ডল দিশেহারা হয়ে পড়েছে।
ফতেপুর পরিষদের ফতেপুর গ্রামের ইউপি সদস্য আশাদুল ইসলাম জানান গত বছর প্রাই ১ বিঘা ফলন্ত বেগুন গাছ এভাবে ঘাস মারা ঔষধ স্প্রে দিয়ে নষ্ট করে দেয়। এনিয়ে গত এক ব্যক্তির সাথে গোলযোগও হয়। সেই পুর্ব শত্রুতায় এবারও রাতের আধারে এধরনের কাজ করেছে বলে ধারনা করা হচ্ছে। ফলন্ত গাছ নষ্ট হওয়ায় চাষী কালু মন্ডল হতাশা হয়ে পড়েছে । এব্যপারে মামলার প্রস্তুতি চলছে।
You must be logged in to post a comment.