ঝিনাইদহ সদর উপজেলার ১৭ নং নলডাঙ্গা ইউনিয়নের ভিটশ্বর গ্রামের বিশিষ্ট পল্লী চিকিৎসক, শিক্ষা অনুরাগী, আড়মুখী জে জে মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, সদাহাস্য কৌতুকমনা ডাক্তার মোঃ সদর উদ্দীন খাঁন আজ ( ৩ ডিসেম্বর) শুক্রবার ইন্তেকাল করেছেন, ইন্না-লিল্লাহী ——– রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ৩ পুত্র ৪ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁহার মৃত্যুতে শিক্ষক, সাংবাদিক, এলাকার সমাজ সেবকসহ সর্বস্তরের জনসাধারণ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মরহুমের নামাজে জানাজা আজ বাদ জুম্মা নিজ গ্রাম ভিটশ্বরস্হ বাসভবনে অনুষ্ঠিত হবে।
উক্ত জানাযায় শরিক হওয়ার জন্য মরহুমের জৈষ্ঠ্য পুত্র মোঃ কামরুজ্জামান খোকন সবাইকে অনুরোধ করেছেন।