মাসুদ রানা।।
ঝিনাইদহ সদরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাজার গোপাল পুর স্কুল এন্ড কলেজের ২০০৫-২০১৫ সালের এসএসসি ব্যাচের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বাজার গোপাল পুর স্কুল এন্ড কলেজের নিজ প্রতিষ্ঠানে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগের ভারপ্রাপ্ত ডি.আই.জি প্রিজন জনাব জাহাঙ্গীর কবির।
প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির তার স্কুল জীবনের স্মৃতিচারণ করেন।তার জীবনের কাটাতে মুহুর্ত গুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরেন।এসময় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি এলাকার যুব সমাজের উদ্দেশ্য বলেন,তোমাদের আগে ভাল মানুষ হতে হবে।নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে তবেই সফলতা আসবে।তিনি এলাকার মানুষের পাশে থেকে কাজ করতে চান।
এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বণিক মালিক সমিতির সভাপতি আব্দুল মমিন ও আব্দুল মান্নান বিশ্বাস।
সভাপতিত্ব করেন ২নং মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ জুয়েল।
এছাড়া ২০০৫-২০১৫ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।