শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
ঝিনাইদহ সদর উপজেলার ২নং মধুহাটী ইউনিয়নকে মডেল ইউনিয়নে পরিণত করছেন নানামূখী কর্মসূচী হাতে নিয়েছেন অ্ত্র ইউনিয়নের চেয়ারম্যান জনাব, মোঃ ফারুক হোসেন জুয়েল। এরই অংশ হিসেবে বাজার গোপালপুর চৌরাস্তায় পায়রা চত্বরের কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান জুয়েল।
সোমবার (১৫ অক্টোবর) সকালে এ কাজের উদ্বোধন করেন চেয়ারম্যান জুয়েল। এসময় বাজার কমিটির নেতৃবৃন্দ, মেম্বর বৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কিছুদিন আগে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের সিসি ক্যামেরা বসানে হয়েছে।
এ প্রসঙ্গে চেয়ারম্যানের সঙ্গে কথা বলে জানা যায় এর পরে ইউনিয়ন পরিষদের সামনে ডলফিন স্থাপন করা হবে।
You must be logged in to post a comment.