ঝিনাইদহের বংকিরা মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে যোগদান করলেন খসরুল আলম

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৬ জানুয়ারী, ২০১৯, ১২:২৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।

ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে যোগদান করলেন খসরুল আলম।

মঙ্গলবার (১৫ জানুয়ারী) সকাল ১০টায় তিনি অত্র প্রতিষ্ঠানে যোগদান করেন।

এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও ১নং সাধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন, প্রতিষ্টাতা সভাপতি গোলাম সরোয়ার, সহকারী প্রধান শিক্ষক আশাদুল কবির,ভারপ্রপ্ত প্রধান শিক্ষক নাসির উদ্দীন, সাবেক সভাপতি শহিদুল ইসলাম, প্রমুখ।

১৯ মার্চ প্রধান শিক্ষক রবিউল ইসলামের অবসরজনিত কারণে প্রতিষ্ঠানটিতে প্রধান শিক্ষকের পদ শূণ্য হয়। প্রায় ১০ মাস নানা জটিলতা পার করে অবশেষে কমিটি জনাব খসরুল আলমকে নিয়োগ দেন।

নতুন প্রধান শিক্ষক খসরুল আলম বলেন আমি সকলের সহযোগীতা কামনা করি, আজ যারা এখানে উপন্থিত আছেন তারা সকলে আমার সাথে থাকলে স্কুলের লেখাপড়ার গুনগত মান উন্নত করতে পারবো।

উল্লেখ্য, জনাব খসরুল ঝিনাইদহ সদর উপজেলা ডেফলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক হিসেবে চাকরিরত ছিলেন। তিনি বংকিরা গ্রামের বাসিন্দা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ