ঝিনাইদহের কয়েক গ্রামে সাপ আতঙ্ক ছড়িয়ে পড়েছে । বিশেষ করে ১জনের মৃত্যু ও কমপক্ষে ৩’শত মানুষের অসুস্থের খবর ছড়িয়ে পড়ায় এমন আতঙ্ক দেখা দিয়েছে। সদর উপজেলার ১০ নং হরিশংকরপুর ইউনিয়নের পৈলেনপুর ও পাইকপাড়া গ্রামের ৭হাজার মানুষের মধ্যে এই সাপ আতঙ্ক বিরাজ করছে। সাপের উৎপাত বেড়ে গেছে বলে অনেকে বলছে তবে স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম ঘুরেছে এলাকায়,অব্যহত কামড়ের বিষয়টিকে গুজব উল্লেখ করে তারা গ্রামবাসিকে আতঙ্কিত না হওয়ার আহব্বান জানিয়েছে।
ঈদুল আজাহার দুই দিন আগে পাইকপাড়া গ্রামের আবু বক্কারের ছেলে সাইদ(৩০) মশারির মধ্যে শুয়ে ঘুমাচ্ছিল এই সময়ে রাত ১২ টার দিকে একটি সাপ তাকে কামড় দেয়। রাত্রে প্রথমে সাইদ কে গ্রাম্য সাপুড়ে পৈলেনপুর গ্রামের লোকমানের নিকট নিয়ে যায়। পরে সেখান থেকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। পরের দিন ফরিদপুর মেডিকেল হাসপাতালে সাইদ মারা যায়। ঘটনার পর থেকে গ্রামে একে একে আজম বিশ্বাসের স্ত্রী মিতু খাতুন(২৫) ও কন্যা আসামা(১০), আলেকের ছেলে তরিকুল, আজিজুর মোল্লার ছেলে আজগার মোল্লা,রহিম সেখের ছেলে নান্টু, তোরাব আলী বিশ্বাসের ছেলে মজিব, আবুল বিশ্বাসের ছেলে ঠান্ডু, সাত্তার বিশ্বাসে মেয়ে রিয়া, জিহাদ সহ অসংখ্য মানুষের প্রতিদিন রাত্রে কামড়াতে থাকে।
এই অবস্থায় গ্রামবাসী ১০/১১ টি সাপ মেরেছে বলে দাবি করছে। সাপ আতঙ্ক ছড়িয়ে পড়ে গত সোমবার রাতে ৬২ জন মঙ্গলবারে রাতে ৪২ জন এভাবে প্রায়শ্বই ১০ /১২জন লোক সাপের কামড়ে অসুস্থ হচ্ছে বলে গ্রামবাসী জানিয়েছে । ঘরের বিছানা, মশারি, মেঝে,কোলার মধ্যে হতে তাদের সাপে কামড়িয়ে দিচ্ছে বলে মানুষ জানিয়েছে। গ্রামবাসীর সাথে কথা বলে জানা গেছে এ যাবত প্রায় ৩০০ জন কে সাপে কামড়িয়েছে। গ্রামবাসীর দেখা তথ্য মতে জানা গেছে, যে সাপ তাদের কামড়িয়েছে তা দেখতে এক থেকে ৩ ফুট লম্বা। কাল রঙের উপরে রিং এর মত সাদা সাদা আখি টানা দাগ আছে।
এদিকে দিনের বেলাতে দুই একজনের কামড়ালেও তারা সাপ দেখতে পাইনি। রাত হলেই সাপুড়ের বাড়িতে লোকের লাইন পড়ে যাচ্ছে। তবে অনেকের মতে গুজবে এটি ঘটছে, আসলেও তারা সাপের কামড়ে অসুস্থ হচ্ছে কি না তা খতিয়ে দেখার দাবি তুলেছে কেউ কেউ ।
ইউ পি সদস্য মালেক শেখ জানায় বুধবার ঝিনাইদহ স্বাস্থ্য অফিস থেকে একটি টিম গ্রামের লোকজন কে বলেছে যে ঘটনার জন্য তারা যেন কেউ ওঝার নিকট না যায়। যদি যায় তাহলে ওঝার কাছে যায় তবে গ্রেফতার করানোর ব্যবস্থা করা হবে। গ্রামবাসি এই মেডিকেল টিম কে এখানে থেকে চিকিৎসার দাবী করলে তারা ঝিনাইদহ শহরে ফিরে যায়। তারা আরও দাবী করে যে তাদের এই সমস্যা মোকাবেলা করার জন্য সার্বক্ষনিক ভাবে একটি মেডিকেল টিম থাকা উচিত।
এই প্রসঙ্গে গ্রাম্য সাপুড়ে লোকমানের সাথে কথা বললে সে জানায় ‘যে যাদের কামড়াচ্ছে তা সাপের কামড় এবং সাপের বিষ ও দাত পাওয়া যাচ্ছে। এই সাপের নাম হল ‘শাহাকানন সাপ’!। চিকিৎসা দেওয়ার জন্য কার নিকট থেকে কোন টাকা চেয়ে নিই না। তাদের যদি ইছা হয় তাহলে আমাকে দেয়। আমার নিকট প্রায় ৩০০ জন সাপে কাটা রুগি এসেছে’। সে আরো জানায় ‘সাপের কামড়ে অসুস্থ সাইদ তার নিকট আসলে বিষ নামায়ে দেয়। তখন তার একটু দুর্বল লাগে। বিষ নামানর পর রোগীর একটু ঘুম ঘুম লাগে। এই ঘুম আসার কারনে তাকে ফরিদপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তার শরীরে বিষ ছিল না। বিষ না থাকায় বিষের ইনজেকশন দেওয়ার কারনে সাইদের মৃত হয়’ বলে দাবি করছে।এই প্রসঙ্গে ঝিনাইদহ জেলা সিভিল সার্জন ডাঃ রাশেদা সুলতানা সাংবাদিকদের জানিয়েছেন ঘটনা জানার পর পদক্ষেপ নিয়ে ঐ গ্রামে মেডিকেল টিম পাঠানো হয়। গ্রামের মানুষকে কাউন্সিলিং করতে হবে। সেই সাথে গ্রাম্য ওঝা এসব গুজব ছড়াচ্ছে। গ্রামবাসী কে সচেতন হতে হবে ।