ঝিনাইদহের নলডাঙ্গা ইউনিয়নের ৫শত পরিবারের মাঝে নগদ টাকা ও ইফতার বিতরন

এইচ আর হাসু
বুধবার, ৫ মে, ২০২১, ১০:৩১ অপরাহ্ন

ঝিনাইদহের সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে মাহে রমজান উপলক্ষে এবং কোভিড-১৯ বিস্তার রোধ কল্পে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ৫শত করে টাকা বিতরন করা হয়েছে। বুধবার(৫ মে ২০২১)সকালে  নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্তরে এ টাকা বিতরন করা হয়।

এ সময়ে অসহায় মানুষের মাঝে নিজ হাতে অর্থ তুলে দেন নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব কবির হোসেন,ট্যাগ অফিসার আঃ হাই,ইউনিয়ন আ;লীগের সাধারন সম্পাদক আবু জাফর,সচিব নির্মল কুমার বিশ্বাস,হাফেজ আনিচুর রহামান,মেম্বরবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময়ে ৫শত পরিবারের মাঝে ৫০০ টাকা করে বিতরন করা হয়। পরে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ