স্টাফ রিপোর্টার ।।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন দলের নেতাকর্মীরা। শনিবার সকাল হতে সন্ধ্যা পর্যন্ত কালীগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে গণসংযোগ করেছেন এবং বিকেল ৩টায় ঝিনাইদহ সদরের নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ অফিসের পার্শ্বে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন ঝিনাইদহ-৪ (ঝিনাইদহ আংশিক-কালীগঞ্জ) আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সংসদ আনোয়ারুল আজীম আনার।
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন, সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, কালীগঞ্জ পৌরসভা ভারপ্রাপ্ত মেয়র আশরাফুল আলম আশরাফ, সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, বিশিষ্ট সমাজসেবক ইমদাদুল হক সোহাগ, নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইরফান বিশ্বাস, নলডাঙ্গা ইউপি চেয়ারম্যান কবির হোসেন, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিচুর রহমান মিঠু মালিথা, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু জাফর, আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, জেলা পরিষদের সদস্য অলিম্পিক মিয়া, সাবেক নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান লিটন হোসেন, সাবেক যুবলীগ সভাপতি আশরাফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্মসম্পাদক মোশারেফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু হাশেম, চান্দালী বিশ্বাস, বাদশা মেম্বর, সুজাত হোসেন প্রমুখ।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.