শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমানকে চট্রগ্রাম মেট্রোপলেটিন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলী করা হয়েছে। ঝিনাইদহের নতুন পুলিশ সুপার হিসেবে পুলিশ অধিদপ্তরের এআইজি মোঃ হাসানুজ্জামানকে বদলী করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস সাক্ষরিত এক প্রজ্ঞাপনে (স্মারক নং ১১৬৮/১(১১) এই তথ্য জানানো হয়েছে।


এই প্রজ্ঞাপনে পুলিশ সুপার মর্যাদার ১৬ জন কর্মকর্তাকে বদলী করা হয়েছে। ঝিনাইদহবাসি নতুন পুলিশ সুপারকে স্বাগত জানিয়েছেন। তারা জেলাব্যাপী ৬ উপজেলায় অমানবিক গ্রেফতার বানিজ্য বন্ধের আর্জি রেখেছেন। এর আগে তিনি ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করেন। তিনি ইউএন মিশন শেষ করে পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পান।
You must be logged in to post a comment.