ঝিনাইদহের  দেশি মদ ও ২৭ পিচ ইয়াবাসহ ওয়ারেন্টভুক্ত ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৯ জুলাই, ২০১৮, ৯:১০ অপরাহ্ন

এন আই শান্ত, কোটচাঁদপুর,ঝিনাইদহ।।
 ২৮ জুলাই শনিবার সারা‌দে‌শে চলমান বি‌শেষ অ‌ভিযা‌নে ঝিনাইদহের ‌কোটচাঁদপুরে ২ লিটার দেশি মদসহ মাদক ব্যবসায়ী শিপ পদ ভৌমিক (৫৫) ও মাদক ব্যবসায়ী বিল্লু মন্ডল ২৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এছাড়া আরও সিআর গ্রেফতারী পরোয়ানায় ১জন ও ৬ জন মাদক সেবনকারী মাদক সেবন করে পৌর শহরে মাতালামী করার অপরাধে গ্রেফতার করে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ।
কোটচাঁদপুর উপজেলার বাজে বামনদহ কর্মকার পাড়ার মৃত নিমাই চন্দ্র ভৌমিকের  ছেলে মাদক ব্যবসায়ী শিপ পদ বিশ্বাসকে ২ লিটার দেশি মদসহ ও কোটচাঁদপুর ২ নং দোড়া ইউনিয়নের ছয়খাদা গ্রামের মৃত আহাম্মদ মন্ডলের ছেলে মাদক ব্যবসায়ী বিল্লু মন্ডলকে ২৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।
এছাড়াও কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১ জন ও মাদক সেবনকারী মাদক সেবন করে পৌর শহরে মাতলামী করার অপরাধে ৬ জনকে গ্রেফতার  করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ।
কোচাঁদপুর মডেল থানার এস আই জামাল বলেন, ২৮/০৭/২০১৮ তা‌রিখ সারা‌দে‌শে চলমান বি‌শেষ অ‌ভিযা‌নে ‌কোটচাঁদপুর থানা পু‌লিশ কর্তৃক ২৭ (সাতাশ) পিচ ইয়াবা ট্যাব‌লেট সহ ০১ (এক) জন, ০২ (দুই) লিটার দেশীয় মদ সহ ০১ (এক) জন, সিআর গ্রেফতারী প‌রোয়ানায় ০১(এক) জন সহ মাদক সেবন ক‌রে পৌর এলাকায় মাতলা‌মি করার অপরা‌ধে পু‌লিশ আই‌নের ৩৪(৬) ধারায় ০৬ (জন) গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদাল‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ