শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে ডাকবাংলা ব্লাড ব্যাংকের আত্মপ্রকাশ উপলক্ষে আলোচনা ও র্যালী আয়াজন করেন ব্লাডব্যাংক কর্তপক্ষ। শুক্রবার (২১ সেপ্টেম্বর) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডাকবাংলা ব্লাড ব্যাংকের সভাপতি মোঃ ফারুক আহম্মদ ‘র সভাপতিত্বে , প্রধান অতিধি হিসাবে বক্তব্য রাখেন ১নং সাধুহাটি ইউনিয়ন চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার শিল্পী এম জব্বার, ব্লাড ব্যাংকের পৃষ্ঠপোষক আবু সালেক, আব্দুর রউফ ডিগ্রী কলেজের প্রভাষক ওবাইদুর রহমান নাদিম, উত্তর নারায়নপুর মাধ্যামিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ইনামুল এহাসান মানিক, ফিরোজ, সিরাজুর ইসলাম,শাহীন রেজা সাঈদ, আতিক প্রমূখ।
প্রধান অতিথি বলেন স্বাধীনতার পর আজ পর্সন্ত ডাকবাংলা বাজারে রক্তদানের এমন মহৎ উদ্যোগ কেউ নেইনি, যারা এই উদ্যেগ গ্রহন করেছেন আমি তাদের সাধুবাদ জানায়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ১৭ জন রক্তদাতাকে সম্মানা ক্রেস্ট তুলে দেন।
You must be logged in to post a comment.