বিশ্বব্যাপী করোনাভাইরাস যখন মহামারী রুপে বিস্তার লাভ করেছে, অব্যাহত রয়েছে মৃত্যুর মিছিল, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ সরকার করোনা ভাইরাস বিস্তার রোধে সামাজিক দূরত্ব ঠিক রাখার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে ।
তারই অংশ হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঝিনাইদহের জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এবং করোনা ভাইরাস বিস্তার রোধ প্রকল্পে কাজ করতে বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের নির্বাহী ম্যাজিস্ট্রিট সহকারী কমিশনার (ভূমি) খান মোঃ আব্দুল্লাহ আল মামুন।
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে নিত্য প্রয়োজনীয়র দোকান নয় এমন দুই ব্যবসায়ীকে পাঁচশত টাকা করে জরিমানা আদায় করেন। এবং নাজমুল ইলেকট্রনিক দোকানের মালিককে আইন অবমাননা করাই তাকে জরিমানা আদায়ের জন্য রশিদ লিখলেও জরিমানা না দিয়ে আইনকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে দোকান বন্ধ করে চলে যান।
এবিষয়ে ঝিনাইদহের নির্বাহী ম্যাজিস্ট্রিট সহকারী কমিশনার (ভূমি) খান মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, ঝিনাইদহের জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক আমাদের এখানে লক-ডাউন কার্যকর চলমান আছে। এ নিয়ম অনুসারে আমরা সাধুহাটি ইউনিয়নের ডাকবাংলা বাজারে এসেছি।
যা খোলা জায়গা ছাড়া হাট বসার কোন নিয়ম নেয় কিন্তু এই ডাকবাংলা বাজারে এসে দেখেছি অনেক লোকের সমাগম তাই তাদের সচেতন করছি এবং নিত্য প্রয়োজনীয়র দোকান নয় এমন দুই ব্যবসায়ীকে পাঁচশত টাকা করে জরিমানা আদায় করেছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাজ অব্যহত থাকবে।
You must be logged in to post a comment.