আঃ সামাদ, ঝিনাইদহ সদর।।
ঝিনাইদহ সদর উপজেলায় ডাকবাংলায় সড়ক দুর্ঘটনায় আব্দুর রউফ ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র রহমতউল্লার (১৬) নিহত হয়েছে। গতকাল শুক্র বার রাত সাড়ে ১১ টায় উত্তর নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের ডাকবাংলা (ত্রিমহনী) নামক স্থানে রাস্তার পাশে রেখে দেওয়া ট্রাকের সাথে রহমতউল্লাহ নামের ঐ মোটরসাইকেল চালকের ধাক্কা লাগে । এতে রহমতউল্লাহ মাথার ডান পাশে ট্রাকের এ্যাংগেল ডুকে যায়, স্থানিওরা তাকে দ্রত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎস মৃত্যু বলে ঘোষনা করেন । সে মাগুরাপাড়া (আদর্শপাড়া) গ্রামের মেসার্স রহমান সাইকেল স্টোর এর স্বতাধিকারী শাহাজানের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোখের ছায়া নেমে আসে। দিন দিন সড়কে মৃত্যুর মিছিল বেড়েই চলছ ।