ঝিনাইদহের  ট্রাক চালক সীতাকুন্ডুর বারকুন্ডুতে ডাকাতদের চাপাতির কোপে  নিহত

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮, ৯:৪৮ অপরাহ্ন

এইচ আর হাসু ।।

কালীগঞ্জ কোটচাঁদপুর মহেশপুর মটর শ্রমিক সদস্য ট্রাক চালক ঝিনাইদহ সদর উপজেলার চেউনিয়া গ্রামের দুদু কাজীর একমাত্র পুত্র সরোয়ার হোসেন ডাকাতদের চাপাতির কোপে মৃত্যু হয়েছে।

নিহত সরোয়ার বুধবার রাত ৩টার সময় চিটাগাং আবুল খায়ের স্টিলমিল থেকে ট্রাকযোগে ঢেউটিন কালীগঞ্জে নিয়ে আসার পথে বারকুন্ড নামক স্থানেডাকাতদের কবলে পড়ে। ডাকাতদল তার গাড়ীর গতিরোধ করে শরীরের বিভিন্ন স্থানে চাপাতি দিয়ে এলোপাতাড়ি ভাবে ৫/৬টা কোপ মারলে ঘটনাস্থলেই সে মারা যায়।ডাকাতরা তার কাছ থেকে ২০হাজার টাকা নিয়ে ঐ ট্রাকের হেলফার হাসানকে মারধর করে।

সিতাকুন্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন জানান আমরা জানতে পেরে ৪জন কে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এর মধ্যে সিতাকুন্ড মান্দার তলা গ্রামের রুবেল হোসেন ডাকাত দলের সাথে

জড়িত বলে জানান এই কর্মকর্ত। আটক রুবেলের ভাষ্যমতে আরও ৫জন এদের সাথে ছিল। তাদেরকেও আমরা ধরে আইনের আওতায় আনবো। এ ঘটনায় কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর মটরশ্রমিক ইউনিয়নের সভাপতি শরিফুল ইসলাম, সাধারন সম্পাদক রজবআলী মন্টু, যুগ্মসাধারন সম্পাদক আবুল কাসেম, দপ্তর সম্পাদক বাবুল আক্তার, কোষাধ্যক্ষ রমেষ মুখার্জী ,প্রচার সম্পাদক সোহাগ হোসেন, সদস্য রুবেল হোসেন,

উপদেষ্টা আনছার মন্ডল সহ সকল মটরশ্রমিক অন্যান্য সদস্যরা গভীর শোকাভাবে শোকপ্রকাশ প্রকাশ করেন। সেই সাথে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ