ঝিনাইদহের চন্ডিপুর বাজারে জেএমবি সদস্য আটক

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮, ১০:৪৫ অপরাহ্ন
চন্ডিপুর বাজারে ঝিনাইদহ র‌্যাব জেএমবির সদস্য মিলন হোসেনকে আটক করেছে...

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।

ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর বাজার থেকে মিলন হোসেন (২৭) নামে জেএমবির এক সদস্যকে  আটক করেছে র‌্যাব। শনিবার ভোররাতে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মিলন হোসেন বেতাই চন্ডিপুর গ্রামের করিম মন্ডলের ছেলে।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে সদর উপজেলার চন্ডিপুর বাজারে অভিযান চালায় তারা। এ সময় মিলন হোসেনকে আটক করা হয়।

উদ্ধার করা হয় ২টি জিহাদী বই, ৩টি কম্পিউটারের হার্ডডিক্স ও ১টি মোবাইল। মিলন হোসেন কম্পিউটারের দোকানে ব্যবসার পাশাপাশি জেএমবি কার্যক্রম চালিয়ে আসছিল বলে জানিয়েছে র‌্যাব।

অন্যদৃষ্টি/এলিস হক

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ