স্টাফ রির্পোটার।।
বাংলাদেশ কৃষকলীগ ঘোড়শাল ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক সম্মেলন সোমবার , প্রভাত রঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব এডঃ আঃ রশীদ । বিশেষ অতিথি ছিলেন সাজেদুল ইসলাম সোম সভাপতি ঝিনাইদহ জেলা কৃষকলীগ, জনাব পারভেজ মাসুদ লিল্টন চেয়ারম্যান ঘোড়শাল ইউনিয়ন পরিষদ, শফিউদ্দিন মিন্টু,সভাপতি সদর উপজেলা কৃষকলীগ, হাফিজুর রহমান তোতা সাধারন সম্পাদক সদর উপজেলা কৃষকলীগ ঝিনাইদহ।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন নিত্য গোপাল শিকদার, রন্জিত বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ জেলা পরিষদ সদস্য অলিম্পিক মিয়া।