ঝিনাইদহের গোবিন্দপুর ও মোহাম্মদপুরে জনসচেতনতা মূলক আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী

সাইদুর রহমান
মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২, ৮:৪৭ অপরাহ্ন

ঝিনাইদহ সদর উপজেলার ১নং সাধুহাটি ইউনিয়নের গোবিন্দপুরে ও মোহাম্মদপুরে জেলা তথ্য অফিসের উদ্যোগে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহ জেলা তথ্য অফিসের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওয়াতায় মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় এ আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা তথ্য অফিসার মোঃ আবু বকর সিদ্দিকী ও ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম. রায়হান।
আলোচনা সভায় সমাজ থেকে বাল্য বিবাহ প্রতিরোধ, যৌতুক, তথ্য অধিকার, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, স্যানিটেশন, পরিবেশ ও জন্ম নিবন্ধন, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধ, নারী ও শিশুর সচেতনতা, নারী নির্যাতন প্রতিরোধ, নারীর অধিকার, নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা কার্যক্রমসহ এ জাতীয় সামাজিক অসংগতি ও সরকারের উন্নয়ন বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আলোচনা শেষে আত্মহত্যা, বাল্য বিবাহ ও দেশের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ের ওপর জনসচেতনতা মূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ