ঝিনাইদহের গোবিন্দপুরে গলায় ফাঁস দিয়ে মানসিক রোগীর আত্মহত্যা

সাইদুর রহমান
রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২, ৭:০০ অপরাহ্ন

ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের গোবিন্দপুরে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে মাহাবুব রহমান নামে এক যুবক আত্মহত্যা করেছে। সে মানসিক ভারসাম্যহীন রোগী ছিল বলে জানা যায়।

শনিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে সে আত্মহত্যা করে। মাহাবুব রহমান গোবিন্দপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

পরিবারের লোকজন ও প্রতিবেশীরা জানায়, সে দীর্ঘদিন মানসিক ভারসম্যহীন অবস্থায় জীবন যাপন করছিল। মাঝেমাঝে সে বাড়ি থেকে হারিয়ে যেত। পরিবারের লোকজন তাকে খোজাখুজি করে বাড়ি ফিরিয়ে নিয়ে আসত।

শনিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে বাড়িতে কেউ না থাকায় ঘরের দরজা বন্ধ করে সে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে বাড়ির আশেপাশের লোকজন তাকে দেখতে পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় লাশ মাটিতে নামায়।

এ বিষয়ে বংকিরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এ এস আই ফিরোজ আহমেদের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মাহাবুব মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। বাড়িতে কেউ না থাকায় সে ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন করলে কর্তৃপক্ষ অনুমতি প্রদান করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ