ঝিনাইদহের কোটচাঁদপুর ডায়েবেটিক সমিতির উদ্যোগে ফ্রী চিকিৎসা সেবা প্রদান

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮, ৮:০০ অপরাহ্ন

মামুনার রশিদ।।

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় কোটচাঁদপুর ডায়েবেটিক সমিতির  উদ্যোগে  মাননীয় স্বাস্হ্য  সচিব মহোদয় আসাদুল ইসলামের নিজ বাস ভবনে অসচ্ছল দরিদ্র রোগীদের নিয়ে ফ্রী মেডিকেল ক্যাম্প ২০১৮ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর)  বিকাল ২ ট থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বিরামহীন ভাবে রোগী দেখা হয়। কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর শেখ পাড়ার মৃতঃ সাম্উদ্দীন আহম্মেদের বাড়িতে এ মহতি ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। অায়োজনে কোটচাঁদপুর ডায়েবেটিক সমিতি ও সহযোগিতায় ছিলেন এরিষ্টোফার্মা লিমিটেড। এখানে ডাক্তারগন মাননীয় সচিব মহোদয়ের নিজ ভবনের আঙ্গিনায় বিনা মূল্যে ডায়াবেটিক পরীক্ষা এবং প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা সেবা দিয়েছেন। এ উপজেলার দুই শতাধিক বিভিন্ন বয়সী মানুষ এই ক্যাম্প থেকে বিনা মূল্যে চিকিৎসা সেবা নিয়েছেন। এখানে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা বলেন, ‘এমন চিকিৎসা সেবা কার্যক্রম আমাদের জন্য কত বড় একটা উপকার বয়ে এনেছে তা বলে বোঝানো যাবে না’। মেডিক্যাল টিমে থাকা ডাঃ হাবিব বাহার মেডিকেল অফিসার কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ডাঃ নজরুল ইসলাম মেডিকেল অফিসার কোটচাঁদপুর ডায়েবেটিক সমিতি বলেন, ‘এখানে বিভিন্ন বয়সী রোগীরা ডায়েবেটিক পরীক্ষা করে চিকিৎসা নিতে পারছে’। এখানে উপস্তিত ছিলেন কোটচাঁদপুর ডায়েবেটিক সমিতির সভাপতি আতাউর রহমান (বাবলু), কোষাধ্যক্ষ রকিবুজ্জামান, রবিউল ইসলাম, ফিরোজ আহম্মেদ।

কোটচাঁদপুর ডায়েবেটিক সমিতির  উদ্যোগে প্রতি সপ্তাহে বিভিন্ন স্থানে এধরনের ফ্রী চিকিৎসা সেবা চলছে।সার্বিক তত্বাবধানে ছিলেন ডাক্তার মোস্তফা আল তারিক (রনি), মেডিকেল অফিসার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ