এন আই শান্ত, কোটচাঁদপুর, ঝিনাইদহ।।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা বাজে বামনদহ পালপাড়ার মৃত আবুল হোসেনর মেয়ে ৫ম শ্রেনীর ছাত্রী মাসুদা(১১)কে ধর্ষণ করে ধর্ষণকারী কোটচাঁদপুর বাজে বামনদহ পাল পাড়ার মতিয়ার রহমানের ছেলে সেলিম রেজা।
ধর্ষণকারী সেলিম রেজা মাসুদার বোনের স্বামী।ধর্ষণকারীর সেলিম রেজা গত সোমবার(৬ আগস্ট) মাসুদাকে মিষ্টি খাওয়ানোর প্রভোলন দেখিয়ে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।কোটচাঁদপুর মডেল থানায় শিশু ধর্ষণের অভিযোগে সেলিম রেজার নামে মামলা হয়েছে।
কোটচাঁদপুর মডেল থানার ডিউটিরত এএসআই জামাল উদ্দিন বলেন,শিশুটির মা বাদী হয়ে ৫ ম শ্রেনীর ছাত্রী শিশু মাসুদাকে ধর্ষণের দায়ে অভিযুক্ত সেলিম রেজা নামে কোটচাঁদপুর মডেল থানায় মামলা করে।নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে মামলা নং ০২।