নজরুল ইসলাম, কোটচাঁদপুর,ঝিনাইদহ।।
কোটচাঁদপুরে জাগরণী চক্র ফাউ-েশনের উদ্যোগে ইউএস এআইডি এর আর্থিক সহায়তায় সেভ দ্যা চিলড্রেন এর কারিগরি সহযোগিতায় রিড প্রকল্প কর্তৃক গত মঙ্গলবার উপজেলা মিলনায়াতন কেন্দ্রে ফেইজ আউট কর্মশালার আয়োজন করা হয়।
এ প্রকল্প ২০১৪ সাল থেকে অত্র উপজেলার নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়ের প্রথম , দ্বিতীয় , ও তৃতীয় শ্রেণীর শিক্ষাথীদের বাংলা পঠন দক্ষতা বৃদ্ধির লক্ষে ‘রিডিং ইনহেন্সমেন্ট ফর এ্যাডভান্সিং ডেভলাপমেন্ট (রিড) এক্টিভিটি’ বাস্তবায়ন করে আসছে।
প্রকল্প পরিচালক ইকবাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা , বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান , উপজেলা ইউ আর সি ইনেন্সটেকটর রবিউল ইসলাম ,বক্তব্য রাখেন সাংবাদিক অশোক দে , রিড প্রকল্পের সিনিয়র টেকনিশিয়ান ডঃ বেলাল হোসেন , রবিউল ইসলাম , আব্দুল কাদের , ও আমন্ত্রিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং প্রধান শিক্ষক বৃন্দ।