এন আই শান্ত, কোটচাঁদপুর, ঝিনাইদহ।।
ঝিনাইদহের কোটচাঁদপুরে শনিবার (১৮ আগস্ট) ঝিনাইদহ RAB-6 কর্তৃক মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলাম শান্ত (২০) কে ৪০ (চল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
আটক মাদক ব্যবসায়ী কোটচাঁদপুর পোষ্ট অফিস পাড়ার মইদুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম শান্ত (২০) আটক করে।
কোটচাদপুর মডেল থানার এএসআই কামরুজ্জামান বলেন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯/১ক ধারায় কোটচাঁদপুর মডেল থানায় মামলা রুজু হয়েছে।মামল নং ০৫।