ঝিনাইদহের কোটচাঁদপুরে বাজার তদারকিমূলক অভিযান

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮, ৪:৫৫ অপরাহ্ন

এন আই শান্ত,কোটচাঁদপুর,ঝিনাইদহ।।
আজ ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হতে বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।এসময় পূর্বে দুইবার মৌখিকভাবে মূল্যতালিকা প্রদর্শন করা বিষয়ে সতর্ক করা সত্ত্বেও লালসালুতে সারের মূল্যতালিকা প্রদর্শন না করা ও পৌরসভার বাইরের লাইসেন্স ব্যবহার করে পৌরসভায় সার বিক্রয় ও এক লাইসেন্সের বিপরীতে দুইটি সারের দোকান পরিচালনার  অপরাধে আলী আকবর ট্রেডার্সকে ১০০০০/- ও শর্মা ট্রেডার্সকে ৫০০০/- প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ করা হয়।
সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব মোঃ মনিরুজ্জামান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর,কোটচাঁদপুর, ঝিনাইদহ ।নিরাপত্তার দায়িত্বে ছিল কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি টিম।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ