ঝিনাইদহের কোটচাঁদপুরে বিধবার জমি দখলে বাধা দেওয়ায় ৪ জনকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা!

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৮ আগস্ট, ২০১৮, ২:১৯ অপরাহ্ন

এন আই শান্ত, কোটচাঁদপুর, ঝিনাইদহ।।
ঝিনাইদহের কোটচাঁদপুরে এক বিধবার জমি দখলে বাধা দেওয়ায় ৪ জনকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার দুর্বাকুন্ড গ্রামে ঘটে এ ঘটনা। স্থানীয়রা তাদের কে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহতরা হলেন ঐ গ্রামের মৃত আলাউদ্দীনের স্ত্রী সাবেক ইউপি সদস্য মিনারা (৪০) একই গ্রামের মৃত দিদাম ঢালির মেয়ে সালেহা (৩৫) নাসির মিয়ার স্ত্রী ইয়াসমিন (৩৫) ও নজরুল ইসলামের স্ত্রী শিমা খাতুন (২৫)।
আহত সাবেক ইউপি সদস্য মিনারা বেগম জানান, আমার স্বামী সাবেক মেম্বার আলাউদ্দীন ১৮ শতক জমি কিনেছিলেন। আমার স্বামী সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার পর থেকে জমিটা আমার দখলে । সম্প্রতি আমি ওই জমিতে একটা ভবন উঠাচ্ছি। কিন্তু পার্শ্ববর্তী গ্রামের মৃত কলিম উদ্দীনের ছেলে হাবিবুর রহমান ও পাশের দুর্বাকুন্ড গ্রামের মৃত মফিজ মন্ডলের ছেলে গলাকাটা শহিদুল তার ভাই মহিদুল একই গ্রামের সাকাতুল্লার ছেলে বর্তমান মেম্বার মতিয়ার রহমান ও মৃত শুকুর আলীর ছেলে ফারুকসহ একদল সন্ত্রাসী সকালে আমার জমিতে জোর করে দখল করতে আসে।
 এসময় বাধা দিলে সন্ত্রাসীরা আমাদেরকে বাঁশ ও শাপল দিয়ে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা আমাদের কে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
 মিনারা বেগম আরো জানান, এই জমি নিয়ে কোর্টে মামলা চলছে এবং প্রশাসন থেকে ওই জমিতে ১৪৪ ধারা জারি করে। কোর্টের আদেশ অমান্য করে সন্ত্রাসীরা আমাদের উপর হামলা চালায়।
এদিকে অভিযুক্ত মেম্বার মতিয়ার বলেন, ঘটনা স্থলে আমি ছিলাম না, বিষয়টা আমি পরে শুনেছি। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান,অভিযোগ পেলে তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ