ঝিনাইদহের কোটচাঁদপুরে বাবা ও ছেলেকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮, ৯:৪২ অপরাহ্ন

নজরুল ইসলাম, কোটচাঁদপুর, ঝিনাইদহ।।
ঝিনাইদহের কোটচাঁদপুরে পূর্বশত্রুতার জেরে বাবা ও প্রবাসী ছেলেকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পারলাট গ্রামের পাওয়ার হাউজ পাড়ার জাফর আলীর বাড়িতে সন্ত্রাসীরা এ হামলা চালায়।সন্ত্রসীরা এসময় প্রবাসী ছেলে বিপ্লব হোসেন (২৬) ও বাবা জাফর আলী (৫৫) কে কুপিয়ে গুরতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের কে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা পঙ্গু হাসপাতালে রের্ফাড করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২ টার দিকে ৫-৬ জন অস্ত্রধারী সন্ত্রাসী বাড়িতে প্রবেশ করে পানি খেতে চায়। এসময় বাড়ির মালিক জাফর আলীর স্ত্রী তাদের কে খাবার পানি দিতে গেলে তারা জোর করে ঘরের ভিতর প্রবেশ করে ছেলে বিপ্লব হোসেনকে এলোপাতাড়ি কুপাতে থাকে , সে সময় বাবা জাফর আলী বাধা দিতে গেলে তাকেও একই ভাবে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ সময় চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য বাবা ও ছেলেকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা ঘটনা স্থল পরিদর্শন করে জানান, সন্ত্রাসীরা পূর্বশত্রুতার জেরে বাবা ও প্রবাশী ছেলে কে কুপিয়ে জখম করেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে মামলার প্রস্ততি চলছে বলেও জানান।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ