এন আই শান্ত, কোটচাঁদপুর, ঝিনাইদহ।।
ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বন্দী বিএনপির চেয়ারপার্সন দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কোটচাঁদপুর পৌর বিএনপি কর্তৃক আয়োজিত সারাদিনের কর্মসূচীঃ সকাল ১০ ঘটিকায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন। বিকাল ৫ ঘটিকায় আলোচনা সভা ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সভাপত্বিত করেন পৌর বিএনপির সংগ্রামী সভাপতি এস কে এম সালাউদ্দিন বুলবুল ( সিডল), উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির নেতা কোটচাঁদপুর পৌর বিএনপির সংগ্রামী সাধারন সম্পাদক ও বারবার নির্বাচিত পৌর কাউন্সিলর মোঃ ফারুক হোসেন ( খোকন),ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুকুল আলম ( শেখা),পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক সামসুল হক সরদার,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রুস্তম কবির,পৌর বিএনপির সহ সভাপতি আবুল কাসেম,সহ সভাপতি মিজানুর রহমান ( খোকন),যুগ্ম সম্পাদক ও বারবার নির্বাচিত পৌর কাউন্সিলর শরাফত হোসেন,যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান ( স্বপন), কোটচাঁদপুর পৌর যুবদলের সভাপতি ফয়েজ আহম্মেদ ( তুফান), কোটচাঁদপুর পৌর বিএনপির ছাত্র বিষায়ক সম্পাদক মির্জা টিপু, যুবদলের সাধারণ সম্পাদক সেলিম রেজা ( মধু), পৌর সেচ্ছাসেবক দলের সভাপতি আবুল হোসেন,কোটচাঁদপুর পৌর ছাত্রদলের সভাপতি বাঁধন রাজবীর ( নিশু),সাধারন সম্পাদক রকিব হোসেন, পৌর ছাএনেতা রাকিব হাসান রুবেল,মেহেদী হাসান ( করিম), সাগর,সাজিদ ও জাসাস নেতা আরমান সোহেলসহ পৌর বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
কোটচাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকন আলোচনা সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার সহ ঝিনাইদহ পৌর ছাত্রদলের সংগ্রামী সভাপতি আবিদ রহমান ( নয়ন) কে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান।
এসময় কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি সালাউদ্দিন বুলবুল সিডল বলেন,আসুন আমরা কোটচাঁদপুর পৌর বিএনপির সকল নেতা-কর্মীরা এক হয়ে কাজ করি ও দেশনেত্রীর বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক তারেক রহমানের হাতকে শক্তিশালী করি।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করেন এবং তারঁ পরিবারের সকল সদস্যের সুস্থতা ও রোগমুক্তি কামনা করেন সালাউদ্দিন বুলবুল সিডল।