এন আই শান্ত, কোটচাঁদপুর, ঝিনাইদহ।।
ঝিনাইদহের কোটচাঁদপুরে রাস্তা পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনা গামী আন্তঃনগর ৭৬২নং সাগরদাড়ী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ছাকিরুন নেছা নামে (৮০) বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
এসময় ট্রেনে কাটা পড়ে তার শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়।মঙ্গলবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে শহরের বড়বামনদাহ রেল গেটে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত সামছুদ্দিনের স্ত্রী ও সাবেক পৌর মহিলা কাউন্সিলর মর্জিনা বেগমের মা।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে নিহত বৃদ্ধা রাস্তা পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে। এতে তার শরীর দ্বিখণ্ডিত হয়ে ঘটনা স্থলেই মৃত্যু হয়।
কোটচাঁদপুর রেল ষ্টেশন মাষ্টার গোলাম মোস্তফা জানান, সকাল সাড়ে ১১টার সময় বড়বামনদাহ রেল গেটের কাছে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।পরে যশোর জে,আর পুলিশকে খবর দেওয়া হয়। যশোর রেল পুলিশ ঘটনাস্থল থেকে লাশের সুরত হাল শেষে লাশ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।