ঝিনাইদহের কোটচাঁদপুরে জাল নিবন্ধনসনদ দিয়ে চাকরি করছেন সাবেক এক জনপ্রতিনিধি

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২০ জুন, ২০১৮, ৫:২২ পূর্বাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ প্রতিনিধি

মৃত শিক্ষকের নিবন্ধন ব্যবহার করে কোটচাঁদপুর উপজেলার বহরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসবে দীর্ঘ ৪ বছর চাকরি করার অভিযোগ উঠেছে।চাকরিরত ঐ শিক্ষকের নাম মাহাফুজা খানম রিক্তা।তিনি এক সময় কোটচাঁদপুর পৌরসভার সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলার ছিলেন।সাবেক এ জনপ্রতিনিধি চাকরিতে জালিয়াতির আশ্রয় নেওয়ায় বিষ্ময় প্রকাশ করেছে এলাকাবাসী।

বিষয়টি বিভাগীয় পর্যায়ে বিতর্কের সৃষ্টি হলে গত ২০ জুন ঝিনাইদহ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকছেদুল ইসলাম, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরর জন্য বিদ্যালয়ের তৎকালীন সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্দেশ দেন।যার পত্র নং ৩৭.০২.৪৭০০.০০০.০৭.০১৮ নং ৯৩৮/৩।মাহাফুজা খানম চাকরি দেওয়ার সময় নিবন্ধন পরীক্ষারর রোল নং ৩২০১০৫২১ রেজিঃ নং-৯০০৬৬৬২/২০০৯ ব্যবহার করেছেন।উক্ত রোল রেজিঃ নং ও সার্টিফিকেট ব্যবহার বলেও অভিযোগ রয়েছে।অপরদিকে জেলা শিক্ষা কর্মকর্তা পাঠানো চিঠিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিলেও অজ্ঞাত কারণে সংশ্লিষ্টরা এ ব্যাপারে এখনও পর্যন্ত কোন ব্যবস্থা নেননি।

বহরামপুর মাধ্যমিক বিদ্যালয়েরর প্রধান শিক্ষক নুর ইসলামের সাথে কথা হলে তিনি জানান, যে সে সময় বিধি মোতাবেক তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে তাঁর ব্যবহৃত নিবন্ধন নিয়ে বিতর্ক ওঠার কারণে উর্ধতন কর্তৃপক্ষের কাছে বেতনের জন্য কোন কাগজপত্র পাঠানো হয় নাই। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন মিয়া জানান বিষয়টি এ অবস্থায় পড়ে আছে। কোন ব্যবস্থা নেওয়া হয়নি। তবে নিবন্ধন ভূয়া হলে চাকরি কখনোমও স্থায়ী হবে না।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ