এন আই শান্ত, কোটচাঁদপুর, ঝিনাইদহ।।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালসার থেকে কুশনা মহাসড়ক ডাকাতি এবং ছিনতাই রোধে রাস্তার দুই পাশ পরিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার সড়কের দুই ধার পরিষ্কার করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, তালসার পুলিশ ক্যাম্পের এস আই নেওয়াজ আহাম্মেদ, এএসআই ও পুলিশ সদস্যবৃন্দ, ঘাগা প্রভাতী সংঘের সদস্য এবং তালসারের উদীয়মান তরুণ যুবক সবাই এক সাথে সড়কের দুই ধার পরিষ্কার করার কাজে অংশ গ্রহণ করে।
তালসার পুলিশ ক্যাম্পের এসআই নেওয়াজ আহাম্মেদ জানান, সাধারণ জনগণ যাতে ডাকাতি ও ছিনতাই এর কবলে না পড়ে তাঁর জন্য রাস্তার দুইপাশ পরিষ্কার করা হয়েছে।
এই কাজে সহায়তা করে ঘাগা প্রভাতী সংঘের সদস্যরা ও তালসারের উদীয়মান তরুণ প্রজন্ম।
তালসার গ্রামের আতিয়ার রহমান লিটন বলেন, তালসার পুলিশ ক্যাম্পের সদস্যবৃন্দের মত সারা বাংলাদেশের পুলিশকে আমরা মানুষের পাশে পেতে চাই।