স্টাফ রির্পোটার
ঝিনাইদহের কালীগঞ্জের বারবাজারে মহাসড়কে অবৈধ যানচলাচলে দায়ে ৩০ টি নছিমন, করিমন, আলমসাধূ, ইজিবাইক জব্দ করেছে হাইওয়ে থানা পুলিশ ।
ঝিনাইদহের বারবাজার হাইওয়ে থানা সূত্রে জানাগেছে, ওসি নজরুল ইসলাম নেতৃত্বে শনিবার সকালে যশোর-ঝিনাইদহ মহাসড়কে অভিযান চালিয়ে অবৈধ যানবাহন নছিমন, করিমন, আলমসাধূ, ইজিবাইক চলাচল করার দায়ে ৩০ টি যানবাহন জব্দ করে মামলা দেওয়া হয় । হাইওয়ে থানার ওসি নজরুল ইসলাম বলেন, সড়ক দূর্ঘটনারোধে ও উচ্চ আদালতের নির্দেশে অভিযান অব্যাহত থাকবে , মহাসড়কে কোন অবৈধ যানবাহন চলতে দেওয়া হবেনা ।
You must be logged in to post a comment.