ঝিনাইদহের কালীগঞ্জ প্রেসক্লাবের  সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৪ আগস্ট, ২০১৮, ১১:৩৯ অপরাহ্ন

স্টাফ রির্পোটার ।।
কালীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে
ঈদপূর্ণরমিলনী, র্যালী ও মতবিনিময় সভা অনুষ্টিতহয়েছে। শুক্রবার সকালে কালীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে উক্ত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজিম আনার। অনুষ্টানের শুরুতে সকালে এম পি
আনার ও সাংবাদিকবৃন্দ ব্যানার নিয়ে এক বর্ণাঢ্য র্যালী শহরের জনতা মোড় ও মেইন বাসষ্টান্ড প্রদক্ষিন করে কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশন ভবনে এসে শেষ হয়। সেখানে সাংবাদিকবৃন্দ এমপি আনারকে ফুল দিয়ে ঈদ শুভেচ্ছা জানান। এরপর ক্রীড়া ভবনে প্রেসক্লাবের সভাপতি সমকাল ও স্পন্দন প্রতিনিধি জামির হোসেনের সভাপতিত্বে
এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। সভাতে প্রধান অতিথি আনার সকল বিষয়ে সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, তিনি কালীগঞ্জে কর্মরত সকল সাংবাদিকদের জন্য দেশের মধ্যে একটি অন্যতম সুন্দর প্রেসক্লাব ভবন গড়ে দেবার ঘোষনা করেন।সএজন্য তিনি সকল সাংবাদিকদের বিভেদ ভুলে এক কাতারে আসার আহবান জানান। সভাতে আরো বক্তব্য রাখেন সাবেক ইত্তেফাক প্রতিনিধি আব্দুর
রাজ্জাক, সাবেক উচ্চকন্ঠ সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি, আর টিভি ও লোকসমাজের শিফলু জামান ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক সংবাদের সাবজাল হোসেন।
ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময়ে আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আমার দেশ ও গ্রামের কাগজের
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ