ঝিনাইদহের কালীগঞ্জ পৌর নির্বাচন ও পরীক্ষা একই দিনে! 

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৯, ১০:৪৩ অপরাহ্ন
স্থগিত হওয়া পরীক্ষা ২৮ ফেব্রুয়ারী হবে ঐদিন বিকেলে : যশোর বোর্ড....

এইচ আর হাসু ।।   

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার উপনির্বাচন ২৮ ফেব্রুয়ারী’১৯। পূর্বনির্ধারিত ভোটের এ দিনে যশোর বোর্ডের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা।মুদ্রণে ত্রুটির কারণে ১২ ফেব্রুয়ারীর আইসিটি পরীক্ষাটি স্থগিত হয়। স্থগিত হওয়া পরীক্ষা ২৮ ফেব্রুয়ারী হবে বলে ঐদিন বিকালেই একটি নোটিশে জানায় যশোর বোর্ড।

কালীগঞ্জ পৌর এলাকায় সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও ছলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র রয়েছে। এ দু’টি কেন্দ্রের ছলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ে ৫৮০ জন ও সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ৬৪৮ জন পরীক্ষার্থী রয়েছে। ফলে একই ভোট ও পরীক্ষা নিয়ে ঝামেলাই পড়েছে স্থানীয় প্রশাসন।

যদিও তারা বলছেন, বিকল্প স্থানে ভোটগ্রহণ হবে।সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব মকবুল হোসেন তোতা অন্যদৃষ্টিকে বলেন, ‌‌বিষয়টি আমি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও ইউএনওকে জানিয়েছি। প্রাথমিকভাবে বিকল্প ব্যবস্থায় ভোট নেয়ার কথা জানিয়েছেন।

কালীগঞ্জে ইউএনও সুবর্ণা রানী সাহা অন্যদৃষ্টিকে বলেন, ডিসি ও বোর্ড কন্ট্রোলারের সঙ্গে কথা বলেছি। পরীক্ষা ও ভোট কোনোটাই সময় পরিবর্তন না করে কাছাকাছি কোনো বিকল্প স্থানে ভোট কেন্দ্র স্থাপন করার কথা জানিয়েছেন।

যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মধাব চন্দ্র রুদ্র অন্যদৃষ্টিকে বলেন, পরীক্ষা স্থগিত করার কোনো সুযোগ নেই। প্রয়োজনে স্থানীয় প্রশাসন বিকল্প ব্যবস্থায় পার্শ্ববর্তী কোনো স্থানে ভোট কেন্দ্র করবেন। তবে বিষয়টি বিবেচনায় থাকবে বলেও যোগ করেন বোর্ডের এই শীর্ষ কর্মকর্তা।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ