ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার উপ-নির্বাচন আজ মনোনয়নপত্র সংগ্রহ করলেন ২ জন

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৯, ৮:৪২ অপরাহ্ন

এইচ আর হাসু।।  

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে মনোনয়নপত্র বিক্রয় শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বিকাল পর্ষন্ত ২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

তারা হলেন আ’লীগের মনোনিত প্রার্থী বর্তমান (ভারপ্রাপ্ত) মেয়র ও পৌর আ’লীগের সাংগাঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ ও বিশিষ্ট ব্যাবসায়ী (স্বতন্ত্র) আ’লীগের এমপি আনোয়ারুল আজিম আনারের সেজো ভাই এনামুল হক ইমান।

তবে এ উপ-নির্বাচনে বিরোধীদল বিএনপি বা অন্য কোন ছোট খাট দল থেকে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেনি। কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান জানান, কালীগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনের তফশিল ঘোষিত হয়েছে। তফশিল অনুয়ায়ী ৩১ জানুয়ারী পর্ষন্ত মনোনয়নপত্র বিতরন, ৩রা ফেব্রয়ারী যাচাই বাছাই, ১১ই ফেব্রয়ারী প্রত্যাহার ও২৮ফেব্রয়ারী ভোট গ্রহন অনুষ্টিত হইবে। এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৮ হাজার ৪ শত ৮৪ জন ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ